হূতিকের ২০ লাখ রুপির প্রশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা এক পেশিমানব ক্রিস গেথিনের কাছে শরীর গঠনের তালিম নিচ্ছেন হূতিক রোশন। আর এই তালিমের জন্য তাঁকে মাস মাস দিচ্ছেন ২০ লাখ করে রুপি। সুগঠিত শরীরের অধিকারী হূতিক বাবা রাকেশ রোশনের কৃষ ছবির দুটি পর্বে যে কারিশমা দেখিয়েছেন, এতে সারা বিশ্বের অগণিত দর্শক মাত। কিন্তু শরীর বলে কথা। মাঝে একপর্যায় পিঠের ব্যথায় বিছানা নিতে হলো তাঁকে। সুস্থ হয়ে উঠে হূতিক এখন অনুভব করলেন, কৃষ-এর তৃতীয় পর্বে অভিনয় করতে গেলে শরীরটাকে সেভাবে গড়ে নিতে হবে। এ জন্য একজন প্রশিক্ষক খুঁজছিলেন। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে মি. অলিম্পিয়া প্রতিযোগিতায় যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে এলেন ক্রিস গেথিন নামের সেই প্রশিক্ষক। ফেব্রুয়ারি পর্যন্ত হূতিককে প্রশিক্ষণ দেবেন ক্রিস গেথিন। মুম্বাই মিরর।