হূদরোগের প্রকোপ বাড়ছে, চাই সচেতনতা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে হূদরোগের প্রকোপ বাড়ছে। প্রতিরোধের উদ্যোগ না নিলে ১৫ থেকে ২০ বছর পর এই রোগ মহামারি আকারে দেখা দেবে। সচেতনতা বৃদ্ধিই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে গণমাধ্যম, শিক্ষক, চিকিত্সক, ইমামসহ সবাইকে।গতকাল শনিবার ‘হূদরোগ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্ট হূদরোগ চিকিত্সক ও বিশেষজ্ঞরা এ কথা বলেন। প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় দুই কোটি মানুষ হূদরোগে মারা যায়। এদের ৩০ শতাংশ ‘করোনারি’ বা ‘ইস্কেমিক’ হূদরোগে মারা যায়। এ ধরনের হূদরোগে আক্রান্তের হার দক্ষিণ এশীয় দেশগুলোতে বেশি। বাংলাদেশেও এর প্রকোপ বাড়ছে। তিনি বলেন, ১৯৭৬ সালে প্রতি হাজারে তিনজন হূদরোগে আক্রান্ত হতো। ১৯৮৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় হাজারে ১৭। তিনি আরও জানান, তিন বছর আগে প্রতিদিন গড়ে ৬০ জন রোগীকে হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হতো। এখন দৈনিক গড়ে ১২৭ জনকে ভর্তি করা হচ্ছে।হূদরোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে আধুনিক চিকিত্সার সুযোগও বেড়েছে বলে একাধিক আলোচক মন্তব্য করেন। জাতীয় অধ্যাপক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, দেশে হূদরোগের চিকিত্সা আন্তর্জাতিক মানের। চিকিত্সার জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই। তবে চাহিদার তুলনায় দেশে চিকিত্সার আয়োজন কম। তিনিসহ একাধিক আলোচক বলেন, দেশে দক্ষ জনশক্তি ও চিকিত্সার সুযোগ বাড়াতে হবে।প্রথম আলোর সেমিনারকক্ষে আয়োজিত আলোচনার শুরুতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ববিদ ইকবাল কবীর বলেন, হূদরোগ সামাজিক ও অর্থনৈতিক বোঝা হয়ে দেখা দিচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এই রোগ প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে মানুষকে জানানো ও সচেতন করাই গোলটেবিল বৈঠক আয়োজনের উদ্দেশ্য।প্রতিরোধ: বারডেমের ল্যাবরেটরি সেবা বিভাগের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, জীবন যাপনে ত্রুটির কারণে হূদরোগ হয়। তিনি বলেন, খাদ্যাভ্যাসের কারণে হূদরোগ ও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, তেল ও লবণ কম খাওয়ার ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে।শুভাগত চৌধুরীসহ একাধিক আলোচক বলেন, হূদরোগ ও ডায়াবেটিসের মধ্যে সম্পর্ক রয়েছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সক অধ্যাপক আব্দুল্লাহ আল সাফী মজুমদার বলেন, ডায়াবেটিস ও হূদরোগ প্রায় সমার্থক হয়ে গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে হূদরোগের ঝুঁকি কমে।দেশের বিশিষ্ট চিকিত্সকেরা বলেন, ঝুঁকি কমাতে হলে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান বন্ধ করতে হবে। ফাস্টফুড, কোমল পানীয় থেকে শিশু-তরুণদের বিরত রাখতে হবে। আবদুল মালিক বলেন, গণমাধ্যম সাধারণ পাঠককে, শিক্ষক শিক্ষার্থীকে, ইমাম ধর্মীয় অনুসারীদের সচেতন করার দায়িত্ব নিতে পারেন। প্রতিকার: ইউনাইটেড হাসপাতালের হূদরোগ বিভাগের প্রধান পরামর্শক মোমেনুজ্জামান বলেন, হূিপণ্ড সারা শরীরে রক্তপ্রবাহের পাম্প হিসেবে কাজ করে। নিজে সচল থাকার জন্য হূিপণ্ড রক্তনালীর মাধ্যমে রক্ত পায়। কোনো কারণে সেই রক্তনালী বন্ধ হলে বা হওয়ার উপক্রম হলে হূদরোগ হয়, এটাই ‘করোনারি’ বা ‘স্কিমিক’ হূদরোগ। তিনি বলেন, এই রোগ নিয়ন্ত্রণ করা যায়, একেবারে সারানো যায় না।মোমেনুজ্জামান বলেন, কিছুক্ষণ হাঁটার বা কয়েকতলা সিঁড়ি ভাঙার পর বুক ব্যথা করলে চিকিত্সকের কাছে যেতে হবে। তিনি চিকিত্সা দেওয়ার ক্ষেত্রে চিকিত্সক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ওপর জোর দেন।বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, দেশে আধুনিক চিকিত্সার ব্যবস্থা থাকলেও সবার সেই চিকিত্সা নেওয়ার সুযোগ নেই। ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের পরামর্শক এম এইচ মিল্লাত বলেন, সারা দেশে হূদরোগের চিকিত্সকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, আছেন মাত্র ৪০৫ জন। তাঁদের অর্ধেক বেসরকারি হাসপাতালে কাজ করেন। তিনি বলেন, সরকার উপজেলা ও জেলা পর্যায়ে হূদরোগ চিকিত্সার সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশে বছরে প্রায় ৪০ হাজার শিশু হূিপণ্ডের সমস্যা নিয়ে জন্মায়। কিন্তু দেশে শিশুদের হূিপণ্ডের চিকিত্সার সুযোগ খুবই সীমিত। এটিও সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।একাধিক আলোচক অভিযোগ করেন, হূদরোগ চিকিত্সায় যেসব চিকিত্সাসামগ্রী ব্যবহার করা হচ্ছে, তার মান দেখার দায়িত্ব কেউ নিচ্ছে না। নাম না জানা কোম্পানির ওষুধও বাজারে আছে।ওষুধ কোম্পানি পপুলার ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা পিনাকী ভট্টাচার্য্য বলেন, হূদরোগের প্রকোপ মোকাবিলার জন্য ওষুধশিল্পের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি। তিনি জানান, তাঁদের তৈরি হূদরোগে হঠাত্ আক্রান্ত হওয়ার (হার্ট অ্যাটাক) ওষুধ বাজারে আসার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। হূদরোগ প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের জন্য ওষুধের দাম জনসাধারণের নাগালের মধ্যে রাখার পক্ষে বিশেজ্ঞরা মত দেন।