হূদেরাগ বিশেষজ্ঞ নেই ৩৫ জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৫ জেলায় কোনো হূদেরাগ বিশেষজ্ঞ নেই। সরকারি হাসপাতালে কর্মরত ১৪১ জন বিশেষজ্ঞের ৪৩ জন আছেন ঢাকায়। এর বাইরে বেশির ভাগ চিকি ৎসক কাজ করছেন বিভাগীয় শহরগুলোতে। সরকার হূদেরাগের চিকি ৎসায় বেশ কয়েকটি জেলায় নতুন ইউনিট চালু করলেও চিকি ৎসকের অভাবে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না।হূদেরাগ বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির গত ২৩ এপ্রিলের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চিকি ৎসকদের এই প্রবণতার সমালোচনা করে বলেন, ‘স্মরণিকায় তো অনেকের নাম আছে। আপনাদের কতজন ঢাকার বাইরে আছেন? রংপুরে ইউনিট চালুর পরদিন আর লোক খুঁজে পাওয়া যায়নি। বদলি করলেই আপনারা একে-ওকে ধরেন।’স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, চিকি ৎসকদের ঢাকায় থাকার প্রবণতা স্বাস্থ্য খাতের জন্য একটা বিরাট সমস্যা। বদলি করলে অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। সরকার চেষ্টা করছে পদোন্নতি দিয়ে চিকি ৎসকদের বিভিন্ন জেলায় পদায়ন করতে। এভাবে হয়তো সমস্যার কিছুটা সুরাহা হবে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, বাতজ্বর ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং সংসদ সচিবালয়ে ৪৩ জন হূদেরাগ বিশেষজ্ঞ কর্মরত আছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি হূদেরাগ বিশেষজ্ঞ আছেন চট্টগ্রামে, আটজন। এ ছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ফরিদপুরে আছেন চারজন করে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ পুরোনো হলেও এখানে কর্মরত আছেন দুজন বিশেষজ্ঞ। মাত্র একজন হূদেরাগ বিশেষজ্ঞ নিয়ে চলছে নোয়াখালী মেডিকেল কলেজে। পাবনা ও কক্সবাজার মেডিকেল কলেজে কোনো বিশেষজ্ঞ নেই।এ ছাড়া বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপকের ১২টি পদের মধ্যে ১০টি ও ২৪টি সহকারী অধ্যাপকের পদের অর্ধেক শূন্য। কার্ডিয়াক সার্জন পদে একজন অধ্যাপকও নিয়মিত নন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সজল ব্যানার্জি প্রথম আলোকে বলেন, দেশে প্রাপ্তবয়স্কদের ১৫ শতাংশ হূদেরাগে ভুগছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২০১০ সালে প্রকাশিত বুলেটিনে দেখা গেছে, হূদেরাগ চিকি ৎসায় বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) বহির্বিভাগে ২০০৯ সালে গড়ে ৪৩৮ জন চিকি ৎসাসেবা নিয়েছে। একই বছর প্রতিদিন গড়ে ভর্তি হয় ১১৪ জন। হূদেরাগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিবছর বাড়ছে বলেও ওই বুলেটিনে উল্লেখ করা হয়। ২০০৫ সালে এনআইসিভিডিতে ভর্তি হয় ২২ হাজার ৪১৯ জন, ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৪১ হাজার ৫৫৪ জন।স্বাস্থ্য বুলেটিন ২০১১ অনুযায়ী, বাংলাদেশে হূদেরাগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অর্থ বা যন্ত্রপাতির সংকট না থাকলেও চিকি ৎসকের সংকট প্রকট হয়ে উঠছে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রশিদ ই মাহবুব প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যসেবার অনেকটাই বাণিজ্যিক চিন্তাভাবনা দখল করে আছে। ঢাকায় মানুষের ক্রয়ক্ষমতা বেশি বলে চিকি ৎসক ও হাসপাতালের সংখ্যা বেশি। কিন্তু বিকেন্দ্রীকরণ ছাড়া হূদেরাগের সেবা নিশ্চিত করা যাবে না।হূদেরাগ চিকি ৎসায় বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান জাতীয় হূদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি)। এর পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার বলেন, জেলা পর্যায়ে হূদেরাগের চিকি ৎসা জোরদার না হওয়ায় তাঁর প্রতিষ্ঠানের ওপর প্রচণ্ড চাপ। শুধু এই প্রতিষ্ঠানেই সাড়ে ৩০০ চিকি ৎসকের পদ তৈরি করা দরকার।স্বাস্থ্য খাতে এ পরিস্থিতির পেছনে যে কারণই থাকুক না কেন, সাধারণ মানুষ ভুগছে। ভাল্ভ নষ্ট হয়ে যাওয়া এক রোগী প্রথম আলোকে বলেন, বিনা মূল্যে একটি শয্যা ও অস্ত্রোপচারের জন্য তিনি একজন মন্ত্রীর কাছে গেছেন।লালমনিরহাটের শাহনাজ নিজের জেলায় চিকি ৎসা না পেয়ে রংপুরে গেছেন, সেখান থেকে ঢাকায়। একদিকে চিকি ৎসা খরচ, অন্যদিকে ঢাকায় আত্মীয়স্বজন না থাকায় তিনি রয়েছেন নানামুখী সমস্যায়।চাঁদপুরের লিলি রানী দাশ বলেন, ‘কূল না পাইয়া ঢাকায় আসছি, মা!’বাংলাদেশে কয়েকটি স্তরে সাধারণ মানুষের চিকি ৎসাসেবা পাওয়ার কথা। কিন্তু মানুষকে কয়েক শ মাইল পথ পাড়ি দিয়ে ছুটতে হচ্ছে ঢাকায়। দেশের অন্তত ১০টি জেলা ঘুরে হূদেরাগে আক্রান্ত রোগীদের নানা ভোগান্তির তথ্য পাওয়া যায়।সুনামগঞ্জ সদর হাসপাতাল: সুনামগঞ্জ সদর হাসপাতালে কত বছর ধরে হূদেরাগ বিশেষজ্ঞ নেই, এ তথ্য দিতে পারেননি আবাসিক চিকি ৎসা কর্মকর্তা মোহসীন করিম। তবে এই হাসপাতালে একটি ইসিজি মেশিন আছে। অব্যবহূত অবস্থায় বছরের পর বছর যন্ত্রটি পড়ে আছে। সুনামগঞ্জ জেলায় সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকি ৎসক নেই, বেসরকারি কোনো হাসপাতালও গড়ে ওঠেনি। প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি হূদেরাগে আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলে জানান, সপ্তাহে দুই দিন খুরশেদ আহমেদ নামের একজন বিশেষজ্ঞ চিকি ৎসক তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। তাঁকে দেখানোর জন্য প্রতি সপ্তাহে নাম লেখান ২০০-৩০০ রোগী। রোগীর অবস্থা যা-ই হোক, তাঁরা খুরশেদ আহমেদের আশায় বসে থাকেন। পরিস্থিতি খুব নাজুক হলে এই এলাকার মানুষ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান।বান্দরবান সদর হাসপাতাল: এখানে হূদেরাগের চিকি ৎসা করেন মেডিসিন ও সার্জারির চিকি ৎসকেরা। ছয় বছর ধরে এভাবেই চলছে। সিভিল সার্জন সাখাওয়া ৎ হোসেন প্রথম আলোকে বলেন, বারবার চিঠি দিয়েও কাজ হয়নি। তবে তিনি আশা করেন, একদিন কেউ একজন আসবেন।প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি জানান, কার্যত এই এলাকায় হূদেরাগের কোনো চিকি ৎসা হয় না। যেকোনো জটিল রোগীকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। গত ২২ জুলাই থানচিতে সত্যমণি ত্রিপুরা নামের এক ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হন। প্রায় ছয় ঘণ্টার পথ ভেঙে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে হয়।গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর হাসপাতালে একমাত্র হূদেরাগ বিশেষজ্ঞ রমেন্দ্রনাথ সরকার। হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু চিকি ৎসকের পদ বাড়ানো হয়নি। হাসপাতালে সার্জারি, মেডিসিন, স্ত্রী ও প্রসূতি রোগের চিকি ৎসক নেই। তাই হূদেরাগ বিশেষজ্ঞকে এসব বিভাগের সেবা নিতে আসা রোগীদেরও প্রাথমিক চিকি ৎসাটুকু অন্তত দিতে হয়। রমেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, প্রতিদিন গাইবান্ধা সদর হাসপাতালের অন্তর্বিভাগে ৭ থেকে ১০ জন হূদেরাগে আক্রান্ত হয়ে ভর্তি থাকে। কুড়িগ্রাম ও দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত রোগী আসে। কিন্তু এদের সেবা দেওয়ার জন্য যথেষ্ট লোকবল নেই।যশোর প্রতিনিধি জানান, এখানকার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষত্ব হলো, এখানে একটি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) আছে। হাসপাতালের সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা ‘করোনারি কেয়ার ইউনিট—২৫০ শয্যা জেনারেল হাসপাতাল’। ২০০৯ সালের ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে এক দিনের জন্যও একটি শয্যা খালি থাকেনি।ঝিনাইদহ থেকে আসা একজন রোগীর স্বজন সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাই কৃষিকাজ করি খায়। একদিন আসি কলো, তার বুকের মধ্যে আনচান করতিছে। তাই ঝিনাইদহ থেকে আসি পড়ছি।’ ঢাকায় উন্নত সেবা পাওয়া যায় জেনেও তাঁরা এখানে থাকবেন। কারণ, অত দূর যাওয়ার সামর্থ্য তাঁদের নেই।যশোর ছাড়াও ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইল থেকে প্রতিদিন অসংখ্য রোগী এখানে আসে। কিন্তু বিশেষজ্ঞ চিকি ৎসক বলতে আছেন একজন কাজল কান্তি দাঁ। তিনি ২৫০ শয্যার হাসপাতালে সেবা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিসিইউতে কাজ করেন। তিনি প্রথম আলোকে বলেন, স্বল্প জনবল নিয়ে তাঁরা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিটটিতে শুধু যে বিশেষজ্ঞ চিকি ৎসকের অভাব, তা-ই নয়, সার্বক্ষণিক স্বাস্থ্য কর্মকর্তারও সংকট।খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকি ৎসক প্রথম আলোকে বলেন, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের কাছে হাসপাতালটি নির্ভরতার প্রতীক হতে পারত। কিন্তু শুধু ১৮ জন চিকি ৎসকের অভাবে এখানে ওয়ার্ড চালু করা যাচ্ছে না। এমনকি এত বড় হাসপাতালে জরুরি সেবাও দেওয়া যাচ্ছে না। এ হাসপাতালে বিশেষজ্ঞের অভাব নেই, অভাব চিকি ৎসা কর্মকর্তার।রংপুর মেডিকেল কলেজের হূদেরাগ ইউনিটেও কোটি টাকার যন্ত্র অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো কার্ডিয়াক সার্জন নেই। হূদেরাগ বিভাগের চেয়ারম্যান মির্জা নজরুল ইসলাম জানান, এত বড় হাসপাতালে চিকি ৎসকের পদ আছে মাত্র তিনটি। তাঁরা নতুন করে কমপক্ষে ১০টি পদ সৃষ্টির আবেদন করেছেন।চট্টগ্রাম: সারা দেশে যখন কার্ডিয়াক সার্জনের অভাব, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন কার্ডিয়াক সার্জন কাজ খুঁজে পাচ্ছেন না। সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘এক বছর ধরে আমরা তিনজন বিশেষজ্ঞ সার্জন এখানে বসে আছি, কিন্তু কাজ করতে পারছি না।’হাসপাতাল সূত্র জানায়, একজন অধ্যাপকসহ পাঁচজন চিকি ৎসক আর আটজন নার্স নিয়োগ দেওয়া হলে বছরে কমপক্ষে এক হাজার অস্ত্রোপচার এখানেই হবে। কিন্তু এক বছর ধরে এ-সংক্রান্ত নানা চিঠিপত্র আদান-প্রদান হলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। হাসপাতালের উপপরিচালক সরোজ কুমার বড়ুয়া বলেন, অস্ত্রোপচার চালু করতে মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি চলছে।