হূদেরাগের ঝুঁকি কমাতে হলে দাঁতের যত্ন নিন
বিভাগীয় প্রধান, ডেনটিস্ট্রি বিভাগবারডেম ও ইব্রাহিম মেডিকেল কলেজসম্প্রতি কয়েকটি গবেষণাকাজ ঝুঁকিপূর্ণ মানুষের হূদেরাগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে একটি জরুরি বার্তা পৌঁছে দিয়েছে। এত দিন আমরা, যেমন—জর্দা ব্যবহারকারী ও ধূমপায়ীকে তামাকের সঙ্গে হার্টের অসুখ বা স্ট্রোক সম্পর্কে সচেতন করতে চেয়েছি, তেমনি এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে দাঁতের পরিচর্যার বিষয়টি।লন্ডন ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক রিচার্ড ওয়ার্ট ও তাঁর একদল গবেষক সম্প্রতি ১১ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এক জরিপ চালিয়ে গবেষণায় উল্লেখ করেছেন, মুখ ও দাঁত পরিষ্কার থাকলে হার্টের ঝুঁকি কমে যায়।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সভায় উল্লেখ করা হয়, ‘যাঁরা নিয়মিত ডেন্টাল সার্জনের কাছে যান ও দাঁতের চিকিৎসা করান এবংপরিচর্যা করেন; তাঁদের হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ কমে যায় এবং স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ কমে যায়।’ গবেষণায় উল্লেখ করা হয়, মুখের ভেতরের দাঁত ও মাড়ির রক্তের ধমনির সঙ্গে হার্টের ধমনির বা রক্তপ্রবাহের সরাসরি যোগসূত্র রয়েছে। নিয়মিত দাঁতের যত্ন না নিলে বা দাঁত ব্রাশ না করলে অথবা মাড়ির রোগ ও ডেন্টাল ক্যারিজ রোগ বিনা চিকিৎসায় থাকলে, সেখানে প্রদাহ হয়। এই প্রদাহের বিভিন্ন ব্যাকটেরিয়া বা জীবাণু রক্তের মাধ্যমে হার্টের মধ্যেও চলে যায়। তখন হার্টের অসুখ বা স্ট্রোকের মতো গুরুতর জটিল রোগের সৃষ্টি হয়। অন্যদিকে নিয়মিত দাঁত ও মাড়ি পরিষ্কার ও সময়মতো চিকিৎসা করলে এ ঝুঁকি কমে যায়।ইংরেজিতে একটি কথা বলা হয়—‘Your mouth is the window into the health of the body.’ পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে মুখের বিভিন্ন রোগের সঙ্গে হূদেরাগ, স্ট্রোক ও ডায়াবেটিস নিয়ে গবেষণার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। ব্রিটিশ মেডিকেল জার্নালে (১৯৮৯) প্রকাশিত গবেষণা ছাড়াও পৃথিবীর আরও অনেক উন্নত দেশে গবেষণায় বলা হয়েছে, মুখের বিভিন্ন রোগের কারণে হূদেরাগ ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর বিভিন্ন মতবাদ রয়েছে। প্রথম মতবাদ হচ্ছে—মুখ থেকে যেকোনোভাবেই ব্যাকটেরিয়া রক্তের সঙ্গে মিশে হূৎপিণ্ডে চলে যেতে পারে এবং হূদেরাগ ঘটাতে পারে, অন্যটি হচ্ছে—মাড়ির রোগের কারণে বা ক্যারিজে আক্রান্ত দাঁতের গোড়াতে পুঁজ জমে থাকায় ব্যাকটেরিয়াগুলো রক্তের মাধ্যমে হূৎপিণ্ডে মিশে হূদেরাগ ঘটাতে পারে এবং যাঁদের মাড়িতে রোগ আছে, তাঁদের হূদেরাগ হওয়ার সম্ভাবনা অন্যান্য সুস্থ মাড়ির অবস্থাসম্পন্ন মানুষের চেয়ে দ্বিগুণ বেড়ে যেতে পারে। মাড়ির স্ট্রোকের ক্ষেত্রেও একই বিষয় ধরা পড়েছে।গত পাঁচ বছর বারডেম হাসপাতালে ডেনটিস্ট্রি বিভাগে একটি গবেষণাকাজ দেখা গেছে, ‘মাড়ির রোগের সঙ্গে সিআরপি বেড়ে যাওয়ার একটি গভীর সম্পর্ক রয়েছে। যেহেতু মাড়িতে প্রদাহজনিত কারণে এই সিআরপি স্বাভাবিকের (