হূদয় খানের সঙ্গে গান গাওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে আসছে হূদয় খানের নতুন অ্যালবাম হূদয় মিক্স ৩। এবার এই অ্যালবামে গান করবেন সব নতুন মুখ। আর হূদয়ের এই নতুন অ্যালবামের জন্য ‘গাও হূদয় খানের সাথে’ শিরোনামে নতুন মুখ খোঁজার উদ্যোগ নিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচারণার কাজ। চলবে ১১ মার্চ পর্যন্ত। হূদয় খান বললেন, ‘আমি এরই মধ্যে হূদয় মিক্স ৩ অ্যালবামের জন্য গান তৈরির কাজ শুরু করেছি। একক অথবা আমার সঙ্গে দ্বৈত কণ্ঠের গান করবেন একেবারেই নতুন ছেলেমেয়েরা।’তিনি জানালেন, রবি গ্রাহকেরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করে নিজের ভয়েস রেকর্ড করতে পারবেন। এই রেকর্ড ট্র্যাকের ওপর ভিত্তি করে ৩০ জন কণ্ঠশিল্পীকে নির্বাচন করা হবে। এরপর সরাসরি অডিশনের মাধ্যমে অ্যালবামের জন্য কণ্ঠশিল্পীদের চূড়ান্ত করা হবে।