হূিপণ্ড ভাল রাখে.....

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূিপণ্ডকে ভাল রাখার জন্য আমরা কিনা করি। ভাল ভাল খাবার, নিয়মিত ব্যায়াম এমনকি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও সেবন করি। এসব এছাড়াও হূিপণ্ডকে সহজেই সুস্থ রাখার একটি সহজ পন্থা রয়েছে। আমরা কি জানি সেটা?ঘরে বসেই মজার মজার ফিল্ম দেখলে মানুষের হূত্যন্ত্র ভাল থাকে। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ফিল্মের ওপর গবেষণা করে এ তথ্য পেয়েছেন। তিনশর অধিক মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়।গবেষকেরা দাবি করেছেন, মজার বা কৌতুককর ফিল্ম দেখলে আমাদের রক্তের সঞ্চালনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে, ভয়ের ফিল্ম দেখলে আমাদের মানসিক বিষন্নতা বেড়ে যায় এবং রক্তের সঞ্চালন কমে যায়। গবেষক দলের প্রধান ড. মিখাইল মিলার বলেন, পর্যবেক্ষণে দেখা যায় ভয়াবহ যুদ্ধের ছবি ‘সেভিং প্রাইভেট রাইয়ান’ দেখে দর্শকদের মানসিক উদ্বিগ্নতা ও রক্তের সঞ্চালন কমে যায়। কিন্তু মজার ফিল্ম ‘দেয়ার’স সামথিং অ্যাবাউট মারি’ ফিল্ম দেখে ওই দর্শকদের রক্তের সঞ্চালন বেড়ে যায় ও মানসিক প্রশান্তি চলে আসে। মূলকথা অফুরন্ত হাসি আমাদের আমাদের হূিপণ্ডের জন্য খুবই উপকারী।