হেঁশেলে আনাড়ি ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে চুল বাঁধে, সে নাকি রাঁধেও। এই প্রবাদ খাটে না ম্যাডোনার বেলায়! সংগীত দুনিয়ার এই মহাতারকা নিয়মিত চুল বাঁধলেও রাঁধারাঁধির মধ্যে ছিলেন না কোনোকালেই। হ্যাঁ, কোনোকালেই। কারণটা স্বয়ং ম্যাডোনাই বললেন, ‘জীবনে একবারও রান্না করিনি!’কিন্তু হঠাৎ এত বিষয় থাকতে এই বিষয়টাই কেন আলোচনার বিষয় হলো? ছয় বছর বয়সী ছেলে ডেভিড ব্যান্ডাকে দেখেই প্রচারমাধ্যমগুলোর কাছে নিজের এই না পারার কথাটা বললেন ম্যাডোনা, ‘আমার ১৫ বছর বয়সী মেয়ে লরডেস তো রান্না করেই। আজকাল আমার ছেলেটাও রান্নার কাজে টুকটাক সহযোগিতা করে বাসার রাঁধুনিদের। সবাই এ বিষয়ে পটু, কেবল আমিই আনাড়ি!’ এএনআই।