হেগে যেতে বিমান খুঁজছেন সাইফ আল ইসলাম
হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে (আইসিসি) আত্মসমর্পণ করতে বিমানের ব্যবস্থা করার চেষ্টা করছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম।লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।এনটিসির কর্মকর্তা জানান, সাইফ সীমান্ত অতিক্রম করে নাইজারে ঢুকেছেন। তবে তিনি এখনো আইসিসিতে আত্মসমর্পণ করতে যাওয়ার কোনো উপায় খুঁজে পাননি।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আইসিসির কাছে যাওয়ার ব্যাপারে মালি, দক্ষিণ আফ্রিকাসহ অন্য প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে তিনি এখনো কোনো নিশ্চয়তা পাননি। এখনো অপেক্ষা করছেন।’এনটিসি সূত্র জানায়, সাইফ তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই তিনি এনটিসি বাহিনীর হাতে ধরা পড়ে তাঁর বাবার মতো পরিণতি হওয়ার চেয়ে আইসিসির কাছে আত্মসমর্পণ করাকেই শ্রেয় মনে করছেন। রয়টার্স।