হেড পড়লে মাওয়া, আর টেল পড়লে পাটুরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ অঞ্চলের মানুষের স্বপ্ন—পদ্মা সেতু। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে এ সেতু স্থাপনের সব বাধা দূর হয়েছে। এরপর মানিকগঞ্জের পাটুরিয়ায়ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। ঢাকা যাওয়ার আগে এ অঞ্চলের মানুষ তখন লটারি করে সিদ্ধান্ত নেবে কোন সেতু পার হবে। হেড পড়লে মাওয়া, আর টেল পড়লে পাটুরিয়া সেতু ব্যবহার করবে তারা।’কথাগুলো বলেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এক সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী ফরিদপুর আওয়ামী লীগে তাঁর বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার প্রতি আক্রমণ না করে, আসুন, আমরা একসঙ্গে রাজনীতি করি। দেশের উন্নয়নে শরিক হই।’সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হেলালুদ্দিন অহমদ বলেন, ‘গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে যে ভাঙচুর করা হয়েছে, তা পদ্মা সেতু বানচালের জন্যই করা হয়েছে এবং ডাকা হয়েছে অর্থহীন হরতাল।’মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক, গরিব জেলেদের মধ্যে জাল, দুঃস্থ নারীদের মধ্যে সেলাইমেশিন ও বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।