হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী হেনা হত্যা মামলার প্রধান আসামি ধর্ষক মাহাবুবকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ। শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তালেবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বুধবার ভোরে ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের দলটি মাহাবুবকে নিয়ে আজ দুপুর দেড়টার দিকে নড়িয়া থানায় পৌঁছায়। নড়িয়া থানায় তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মির্জা এ কে আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে মাহাবুবকে আটক করা হয়।