হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোররার আঘাতে নিহত কিশোরী হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান আজ বৃহস্পতিবার মাহাবুবকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত পাঁচ দিন মঞ্জুর করেন। আজ বেলা ১১টার দিকে মাহাবুবকে আদালতে হাজির করা হয়। সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান জানান, আজই মাহাবুবকে সিআইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।