হেফাজতের তাণ্ডবে ক্ষতি ২৪ কোটি ৫০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ২৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। আজ সোমবার সরকারি দলের সাধনা হালদারের প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত। এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অর্থমন্ত্রী জানান, গত ৫ মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবে সোনালী ব্যাংকের তিন লাখ ৪৩ হাজার ২৫০ টাকা, জনতা ব্যাংকের পাঁচ কোটি ১০ লাখ টাকা, অগ্রণী ব্যাংকের পাঁচ লাখ ৬৮ হাজার টাকা, রূপালী ব্যাংকের আট লাখ টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দুই লাখ ৫৬ হাজার টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ১৮ কোটি ১৭ লাখ টাকা, বেসিক ব্যাংকের ৫০ হাজার টাকা, জীবন বীমা করপোরেশনের দুই লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৪৪ হাজার ৪২৫ টাকা, উত্তরা ব্যাংকের ৩০ লাখ টাকা, এবি ব্যাংকের ৬০ হাজার ৪৫০ টাকা, আইএফআইসি ব্যাংকের এক লাখ ৩৬ হাজার টাকা, দি সিটি ব্যাংকের ৫৭ হাজার টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের দুই লাখ তিন হাজার ৮০৯ টাকা, ইস্টার্ন ব্যাংকের চার লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের তিন লাখ ৭৫ হাজার টাকা, ডাচ-বাংলা ব্যাংকের এক লাখ ৭০ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১৯ লাখ ৫৭ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৩৩ লাখ ৯০ হাজার ১২৬ টাকা ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, তাণ্ডবের পর হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন সন্ত্রাসীদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করেছে। জনতা ব্যাংক হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাশেমী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ ৩৮ জন এবং অজ্ঞাতনামা আরও দুই-তিন শ লোককে আসামি করে মামলা করেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একই থানায় হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর অজ্ঞাতনামা নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। এ ব্যাপারে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও জীবন বীমা মতিঝিল থানায় ডায়েরি করেছে। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ২০১৩ সালের ৩১ মে পর্যন্ত প্রায় ২০ লাখ ৫৯ হাজার বৈধ টিআইএন পাওয়া গেছে। এর মধ্যে ১১ লাখ ৬৪ হাজার জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন।জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত চার বছরে জাহাজভাঙার শিল্প থেকে সরকারের কোষাগারে মূল্যসংযোজন কর হিসেবে ২০৫ কোটি ৭২ লাখ টাকা, শুল্কবাবদ ৭৪০ কোটি টাকা এবং উেস কর বাবদ ২১২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।সরকার দুই লাখ তিন হাজার ৯২৩ কোটি টাকা ঋণ নিয়েছেশাম্মী আক্তারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক থেকে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে দুই লাখ তিন হাজার ৯২৩ কোটি টাকা ঋণ নিয়েছে এবং এক লাখ ২৯ হাজার ২৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। অন্যদিকে ওয়েজ অ্যান্ড মিনস ও ওভার ড্রাফট হিসাব খাত থেকে সরকার মোট এক লাখ ১৮ হাজার ৮০৮ কোটি টাকা ঋণ গ্রহণ এবং এক লাখ ২০ হাজার ৬৮৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে।রহমত আলীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচটি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাকারদের শনাক্ত করা সম্ভব হয়নি।