হেফাজতের মঞ্চে বিএনপি ও জাতীয় পার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে আজ শনিবার হেফাজতে ইসলামের লংমার্চ-পরবর্তী সমাবেশে সংহতি জানায় বিএনপি ও জাতীয় পার্টি। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া সাদেক হোসেন খোকাসহ ৫০ জন নেতাও প্রতিনিধিদলে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলো ডটকমকে জানান, সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী হেফাজতে ইসলামের সমাবেশে উপস্থিত হয়েছেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকেও নেতা-কর্মীরা সমাবেশে গেছেন।এর কিছুক্ষণ পর জাতীয় পার্টির পক্ষ থেকে সমাবেশে যান দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর। সেখানে গিয়ে তিনি দলের পক্ষ থেকে সংহতি জানান।