হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় আহত দুজন ব্যক্তি আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে একজন হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য লাভলু। আরেকজনের পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত রোববার রাতে হেফাজতের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনার পর ১৮৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ২৯ জন হাসপাতালে চিকিত্সাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।