হেমন্তের শুষ্ক বিকেলে প্রাণের ছোঁয়া:h:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই...’ সম্মিলিত কণ্ঠের এ গানে যেন প্রাণ সঞ্চার হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে। গুনগুন করে ওঠেন নিশ্চুপ বসে থাকা দর্শকেরা। হেমন্তের শুষ্ক দিনে প্রাণে আনন্দের ছোঁয়া পেতে তাঁরা জড়ো হয়েছিলেন সেখানে। বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনার আয়োজনে প্রথম আলো-শেলেটক্ দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল বৃহস্পতিবার। আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের পরিবেশনা দিয়ে শুরু হয় উৎসব। একক ও দলীয় সংগীত ও নৃত্য দিয়ে তারা মাতিয়ে তোলে দর্শকদের। দিনভর ক্লাস শেষে উৎসবে যোগ দেন শিক্ষার্থীরা। গান আর নাচের তালে তালে অপনোদন করেন কর্মক্লান্ত দিনের অবসন্নতা। আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা শেষে মঞ্চে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি। দিন শেষে রাত পর্যন্ত গড়ায় উৎসব। ব্র্যাক ইউনিভার্সিটির সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। কথা ললিতকলা একাডেমীর দেড় যুগ পূর্তিসুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয় নিয়ে ১৮ বছর আগে যাত্রা করে কথা ললিতকলা একাডেমী। দেড় যুগের এ যাত্রাপথে তারা প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে আসছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠার দেড় যুগ পূর্তি উপলক্ষে সংগঠনটি আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা শেষে সংগঠনের দেড় যুগ পূর্তি উপলক্ষে সংগঠনটি তিন গুণীজনকে সম্মাননা জানায়। সংবর্ধিত তিন গুণী হলেন কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য, ডালিয়া নওশীন ও নৃত্যশিল্পী মুনমুন। অনুষ্ঠানের অতিথিরা সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। পরে একে একে চলতে থাকে দলীয় ও একক সংগীত ও নৃত্যের পরিবেশনা। বাংলাদেশের বইমেলায় ১০ হাজার ডলারের বই বিক্রি কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় আয়োজিত সদ্য সমাপ্ত পাঁচ দিনব্যাপী বাংলাদেশের একক বইমেলায় অন্তত ১০ হাজার ডলার মূল্যের বই বিক্রি হয়েছে। বইমেলার দায়িত্বে থাকা কলকাতা উপহাইকমিশনের বাণিজ্যসচিব মো. ওমর ফারুক গত বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, এবারের এই বইমেলায় অন্তত ২০ হাজার মার্কিন ডলার মূল্যের বই রপ্তানির বরাত পেয়েছে বাংলাদেশের প্রকাশকেরা। বইমেলায় এবার এসেছে বাংলাদেশের অন্তত ১২ হাজার শিরোনামের বই। সবচেয়ে বেশি চাহিদা ছিল বাংলা ভাষায় প্রকাশিত কম্পিউটার-বিষয়ক বিভিন্ন বইয়ের। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বইপ্রেমী বইমেলায় আসেন। প্রথমবারের মতো আয়োজিত এই মেলা শুরু হয় ১২ অক্টোবর। শেষ হয় ১৬ অক্টোবর। মেলায় যোগ দেয় বাংলাদেশের ২৯টি প্রকাশনা সংস্থা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বননের আবৃত্তি উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির’—এ স্লোগানকে নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবিতা আবৃত্তি উৎসব। আবৃত্তি সংগঠন স্বননের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও অধ্যাপক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে আরিফুল হক, ডালিয়া রহমান, মাশকুর-এ-সাত্তারসহ স্বননের বর্তমান ও সাবেক কর্মীরা উপস্থিত ছিলেন।