হেরে গিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আবদুল কুদ্দুছ হেরে যান। পরাজয়কে মেনে নিয়ে তিনি এলাকার সড়ক ও রাস্তার দুই পাশের গাছে ব্যানার টানিয়ে ওয়ার্ডবাসীকে অন্য রকম শুভেচ্ছা জানিয়েছেন। ব্যানারে লিখেছেন, ‘জয়-পরাজয় বড় কথা নয়, জনকল্যাণই মূল লক্ষ্য, ৪ নম্বর ওয়ার্ডবাসীকে সালাম ও শুভেচ্ছা’। এ প্রসঙ্গে কুদ্দুছ বলেন, নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া ছাড়া বিকল্প চিন্তা করা ভুল। তাই এলাকাবাসীকে শুভেচ্ছা জানাতেই এই ব্যানার। তাড়াইল প্রতিনিধি।