হেরোইনসহ নারী প্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ শুক্রবার রাতে হেরোইনসহ আলেয়া বেগম ওরফে আলো নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ধলপুর এলাকার সিটি গলি থেকে আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ওসি বলেন, আলেয়া এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ নামেই পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।