হেলপারের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলপার ঠেকিয়ে দিয়েছেন সাত লাখ টাকার ৪৫০ মণ খেসারির ডালভর্তি একটি ট্রাক লুট। ভোলা থেকে নওপাড়া যাওয়ার পথে গত শুক্রবার রাত ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার বিশ্বরোড চৌরাস্তা এলাকায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৯৯) যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। এ সময় পাঁচ-ছয়জন অস্ত্রধারী চালক মান্নানের কাছ থেকে ট্রাকের চাবি, পাঁচ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে ট্রাকটি চালিয়ে নেওয়ার চেষ্টা করে। হেলপার লিটন তখন দৌড়ে গিয়ে ভাঙ্গা-বিশ্বরোড এলাকার পুলিশকে খবর দেন। পুলিশ এসে অস্ত্রধারীদের একজন ভাঙ্গার হাশামদিয়ার শিমুলকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। ফরিদপুর অফিস