হেলাল উদ্দিন নিজামী এসইসির নতুন সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অন্যতম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপন অনুযায়ী, এসইসির সদস্য হিসেবে হেলাল উদ্দিন নিজামীকে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।এতে শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি এ সময় অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান এবং ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।