হেল্পলাইন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নির্যাতিত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি টিঅ্যান্ডটি টেলিফোন হেল্পলাইন খুলেছে। নির্যাতনের শিকার শিশুরা যেকোনো সময় ১০৯৮— এই নম্বরে ডায়াল করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। গত বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের উপসচিব এম ওমর ফারুক এক কর্মশালায় এ কথা জানান। সাভারে সিসিডিবি হোপ সেন্টারে গত বৃহস্পতিবার দুই দিনের এ কর্মশালা শেষ হয়। সমাপনী দিনে উপসচিব তাঁর বক্তব্যে শিশুদের জন্য হেল্পলাইনটি খোলার কথা জানান। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করে। বাসস