হোক ডায়াবেটিস, সামলালাম নিজেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতালসাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।ডায়াবেটিসকে কেবল শরীরের রোগ বলে দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু যাদের ডায়াবেটিস, তারা অনেকেই জানে এবং বলেও, এ রোগ প্রভাব ফেলে জীবনের সব ক্ষেত্রেই। মন-মেজাজ, আত্মিক ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে এর প্রভাব। যাদের ডায়াবেটিস, তারা অন্যসব মানুষের তুলনায় বিষণ্নতায় ভোগে বেশি। এ জন্য চিকিৎসককে যে সব সময় এর ব্যাখ্যা দিতে হয়, তা নয়।ডায়াবেটিস একটি জটিল রোগ। এর একক কোনো চিকিৎসা-পরিকল্পনা হয় না, ব্যক্তিবিশেষে অনেক তারতম্য হয়ে থাকে।চিকিৎসা ও ব্যবস্থাপনার সর্বসম্মত গাইডলাইন তৈরি করা হয়, আবার এই চিকিৎসা-পরিকল্পনা বদলাতেও হয়, নতুন নীতিমালা প্রস্তুত করতে হয় বারবার।রোগের এই জটিল ও নিগূঢ় অন্তর্গত ঘটনা প্রত্যক্ষ করে অনেকে এর চিকিৎসা ও ব্যবস্থাপনাকে বড় রকমের চ্যালেঞ্জই মনে করে। প্রচণ্ড চাপ—বেশির ভাগ ক্ষেত্রেই এই চাপ সইতে হয় রোগীকেই। অভিজ্ঞ চিকিৎসক, সমমর্মী পরিবার ও বন্ু্ল-বান্ধব থাকা সত্ত্বেও রোগীকেই এই ভার বহন করতে হয়। ঘরভর্তি লোকের ভিড়েও নিজেকে অনেক সময় একাকী মনে হয়—কথাটি এ ক্ষেত্রে খাটে।একজন রোগী বলছিলেন, ‘চার বছর ধরে আমার ডায়াবেটিস হলেও আমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেমন ছিল, তেমনি স্বাস্থ্যকর একটি মাইন্ডসেটও ছিল। কিন্তু কেন? প্রথমে, আমার যখন রোগ ধরা পড়ল, তখন নিজের কাছেই শোক প্রকাশ করছিলাম আমি। পাগল হয়ে গেলাম আমি। হাত-পা ছুড়ছিলাম বাচ্চাদের মতো। কাঁদলাম। খুব কাঁদলাম।’বারবার বলছিলাম ঈশ্বরকে, ‘আমি কেন ঈশ্বর? কেন আমি? এ পৃথিবীর ওপর বড় রাগ হচ্ছিল, সোফায় বসে ছিলাম ডায়াবেটিসের বই ও হাসপাতালের বিল ছড়িয়ে-ছিটিয়ে...।’ ডায়াবেটিস রোগীকে তো বলা হয়, রোগ হয়েছে হোক, মোকাবিলা করো, এগিয়ে যাও। সত্য তো তাই, এমন রোগনির্ণয় জীবনকে বদলে দিয়েছে। এত সুন্দর শরীর বদলে গেল, ভোজনরসিক হওয়ার পরিণতি পাওয়া গেল, ভালো খাওয়া ঘুচল, জীবন-শৃঙ্খলা নাকি ‘শৃঙ্খলের’ মধ্যে ঢুকল...। মন খারাপ হলো বৈকি। বিষণ্নতা বলব একে?কিন্তু যখন বুঝলাম, আমার মনের এ দুঃখ নিজের, আর দুঃখ করে শরীর ও মনের কোনো লাভই হচ্ছে না। ‘মরো নয় তো কিছু করো’ এ ছাড়া উপায় কী?টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা ইনসুলিন ইনজেকশন আর ইনসুলিন না নিলে মৃত্যু অনিবার্য। ভালো করেই বুঝলাম, রোগকে পুরোটা না সামলে আধখানি সামলালে নিজেরই ক্ষতি। তা করলে একসময় হূদরোগ নয়তো কিডনি বিকল হয়ে ধীরে ধীরে গভীর বেদনা নিয়ে মৃত্যু নয়তো কী?মনকে বোঝালাম, কেন মুষড়ে পড়ব? কাজে নেমে পড়ব, এক্ষুনি। নিজেকে তৈরি করলাম। রোগ সম্বন্ধে জানলাম, বুঝলাম। বারডেম হাসপাতালে গেলাম। রোগীদের সঙ্গে বসে ক্লাস করলাম। ডায়াবেটিসের বই কিনলাম, নাম রেজিস্ট্রি করলাম। অনলাইনে এ সম্বন্ধে তথ্য পড়লাম। পত্রিকায় ও ম্যাগাজিনে ডায়াবেটিস নিয়ে লেখা পড়লাম।প্রতিদিনের জীবনচর্চায় ডায়াবেটিস এল অনিবার্যভাবে। এই রোগকে ধারণ করা যেন নিজের একটি আহরণের উৎস হয়ে গেল। এ রোগকে নিয়ে যত বেশি কথা বললাম, আলাপ করলাম অন্যদের সঙ্গে, তত লজ্জা কেটে গেল আমার। নিজেকে তেমন রুগ্ণ মনে হচ্ছিল না আর।আমি অন্যদের সঙ্গে এ নিয়ে আলাপ করেছি। তারা সাহায্যের হাত বাড়িয়েছে। ইন্টারনেটে ও ব্লগে ডায়াবেটিক বন্ধুদের সঙ্গে বেশ আলাপ করি এখন। আমার ইনসুলিন পাম্প সম্বন্ধে জানিয়েছি অন্যদের। আমি বুঝলাম যে সবার থেকে নিজেকে আলাদা করে রাখলে নিজের শরীর ও মন কোনোটিই ভালো থাকে না। অন্যদের সঙ্গে আলাপ করে নিজের রোগকে কেমন করে সামলাই তা বলতে পেরে নিজেকে যেন কেমন জয়ী জয়ী মনে হয়। আমরা তো জানি, ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।’ ‘একতাই বল’, ‘সংখ্যায় যত বাড়ে শক্তি তত বাড়ে।’অন্যদের সঙ্গে আলাপ করে, তাদের অবলম্বন হতে পেরে, উৎসাহ দিয়ে, প্রশ্নোত্তর পর্ব করে নিজে যখন খোলা আলাপে শামিল হই, তখন বুঝি এ রোগ আমার আর একার নয়, অনেকের হয়। আমি একা নই। জীবনে এসব লড়াই আর অর্জন অন্যের জন্য বড় এক তাগিদ হতে পারে রোগ নিয়ে কথা বলার, নিজেকে বদলানোর, আর রোগকে জয় করার...।শেষে আমি বুঝলাম, ডায়াবেটিসে চাই শারীরিক, মানসিক ও আত্মিক, আবেশের স্বাস্থ্যের সমতা। মন সুস্থ না হলে এর প্রভাব পড়ে রক্তের শর্করার মানে। তাই অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন রক্তের শর্করা যেন স্বাস্থ্যকর মানের মধ্যে থাকে। তবে চেয়ারের অন্য পাগুলোর দিকেও তো খেয়াল রাখতে হয়। একটি পা সরিয়ে নিলে তো পুরো কাঠামোটাই নড়বড়ে হয়ে বসে পড়বে। কাজ করবে না পুরো শক্তিতে। তাই বলব, সবাইকে কেবল শরীরের স্বাস্থ্য নয়, পুরো স্বাস্থ্যের দেখভাল করা চাই। আর এসব করতে গিয়ে পাবেন সাপোর্ট, শিক্ষা ও উৎসাহ।