হোটেল কিনলে সাপ ও কুমির ফ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে নয়নাভিরাম এক আবাসিক হোটেল বিক্রি করা হবে। যিনি হোটেলটি কিনবেন, তিনি একই সঙ্গে সাপ ও কুমির পাবেন বিনা অর্থে।সেকেলে এই হোটেলটি রয়েছে নর্দার্ন টেরিটোরিতে। গ্রীষ্মপ্রধান ওই এলাকায় জনবসতি হালকা। সবচেয়ে কাছের শহর থেকে এই হোটেলে দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। ওই হোটেলে কেবল মানুষ নয়, আশপাশের নদী থেকে কুমির ও ঝোপঝাড় থেকে নির্বিশ সাপেরও আগমন ঘটে। মাত্র সাত লাখ ৬০ হাজার অস্ট্রেলীয় ডলার (সাত লাখ ৩৫ হাজার মার্কিন ডলার) গুনে যে কেউ হতে পারেন, হোটেলটির গর্বিত মালিক।৮৮ বছরের পুরোনো এই হোটেলটির নাম গ্রোভ হিল হোটেল। ডারউইন থেকে দক্ষিণে গাড়িতে দুই ঘণ্টার পথ।হোটেলের মালিক স্ট্যান হিউজলার (৭৮)। একটানা ১২ বছর ধরে স্ত্রী মেরিকে নিয়ে হোটেলটি চালিয়ে এসেছেন তিনি। গত মাসে মেরি মারা গেছেন। এর পরই হোটেলটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বিমর্ষ হিউজলার।হোটেলটি তৈরি করা হয়েছিল নির্মাণ করা হয় ১৯৩৪ সালে। মেঝেটা কংক্রেটের। ছাউনি আর বেড়া তৈরি করা হয়েছে টিন ও ইস্পাত দিয়ে। আলো-বাতাসের সুব্যবস্থা রয়েছে সেখানে। সারি সারি কাঠের তাকে থরে থরে সাজানো আছে বিয়ারের বোতল ও রং-বেরঙের খাবারের টিন। কাঠের বারের পেছনে শক্ত করে লাগানো আছে পুরোনো দিনের কিছু নিদর্শন। বিয়ারের একটি ফ্রিজের ওপর গর্বিত ঢঙে বসা এলভিস প্রিসলির একটি ছবিও দেয়ালে সাঁটানো আছে।প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে হোটেলের দরজা। ধূসর দাড়িযুক্ত হিউজলার বলেন, ভোর ছয়টায় খনি শ্রমিকদের পালাবদল শুরু হয়। কঠোর পরিশ্রমে রাত কাটানোর পর তাঁরা এখানে এসে গলা ভেজান।হিউজলার বলেন, মাঝেমধ্যে হোটেলের আশপাশে নদী থেকে আসা মিঠাপানির কুমিরের আনাগোনা দেখা যায়। দর্শনার্থীরা প্রথম প্রথম কুমিরগুলোকে মূর্তি মনে করে। কিন্তু পরে কুমিরগুলো নড়াচড়া শুরু করলে ভয় পেয়ে যায়। এ ছাড়া আরও আছে বিষহীন অজগরের পদচারণ। হিউজলার বলেন, ‘তারা আমার সব হাঁস-মুরগি সাবাড় করে ফেলে।’ রয়টার্স অবলম্বনে।