হোটেল থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেল কক্ষ থেকে শাহেদুল্লাহ ওরফে বিদ্যুত্ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেগুনবাগিচার হোটেল চট্টলা থেকে আজ শুক্রবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।নিহত শাহেদুল্লার বাবার নাম আসাফউদ্দৌলা রেজা। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি সপরিবারে রামপুরের বনশ্রীতে বসবাস করতেন।শাহবাগ থানা সূত্র জানায়, কিছুদিন আগে শাহেদুল্লাহ হোটেল চট্টলার ১৫/২ নম্বর কক্ষে ওঠেন। আজ সকাল থেকে তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দরজার ছিটকিনি ভেতর থেকে আটকানো ছিল। সন্দেহ হলে হোটেলের কর্মচারীরা শাহবাগ থানা-পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মেঝে থেকে শাহেদুল্লাহর লাশ উদ্ধার করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শাহেদুল্লাহ প্রায়ই ওই হোটেলে এসে থাকতেন বলে ওসি জানান।