হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগের ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি সুমার্স এ বছরের শেষ দিকে তাঁর পদ থেকে সরে যাচ্ছেন। গতকাল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ কথা বলা হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ল্যারি সুমার্স হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর পুরোনো অধ্যাপনা পেশায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।ল্যারি সুমার্সের পদত্যাগে প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক পরিকল্পনায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।এর আগে গত জুলাইয়ে হোয়াইট হাউসের বাজেট-বিষয়ক পরিচালক পিটার ওরসজ্যাগ পদত্যাগ করেন। আর এ মাসের শুরুর দিকে পদত্যাগ করেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারওম্যান ক্রিসটিনা রোমার।—রয়টার্স