হোসনি মোবারক ও তাঁর দুই ছেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর দুই ছেলেকে ১৫ দিনের জন্য আটক করা হয়েছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।বিক্ষোভকারীদের হত্যা ও দুর্নীতি-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হোসনি মোবারককে এবং অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর দুই ছেলে আলা মোবারক ও গামাল মোবারককে আটক করা হয়েছে।এর আগে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের সময় হোসনি মোবারক হূদরোগে আক্রান্ত হন। তিনি এখন হাসপাতালে আছেন। এর এক দিন পরই আজ বুধবার তাঁকে আটক করার ঘোষণা দেওয়া হয়। হোসনি মোবারক দাবি করেছেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এটাই প্রমাণ করবে যে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।