হোসনি মোবারকের স্ত্রী ১৫ দিনের জন্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান মোবারককে ১৫ দিনের জন্য আটক করেছে। দুর্নীতিসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার তাঁকে আটক করা হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।আটক করার খবর শুনেই সুজান মোবারক অসুস্থ হয়ে পড়েন। কর্মকর্তারা বলেছেন, তিনি হূদরোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। আটকের পর অসুস্থ সুজানকে শারম আল শেখে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানকার চিকিত্সকেরা জানিয়েছেন, সুজানকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণ করা হবে।সুজানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর স্বামী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকও বর্তমানে আটক রয়েছেন। হোসনি মোবারকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।