হোয়াইট হাউজের কাছে গুলি, একে ৪৭ রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের পার্শ্ববর্তী কন্সটিটিউশন এভিনিউয়ের কাছে গতকাল শুক্রবার রাতে গুলির ঘটনা ঘটেছে। দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সিক্রেট সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই ওই এলাকা থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ গুলির খোসা অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে। গুলির ঘটনার পর হোয়াইট হাউজের আশপাশে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মার্কিন পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ডেভিড স্কুলুজার বলেন, সম্ভবত হোয়াইট হাউজ এ ঘটনার লক্ষ্যবস্তু ছিল না। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।এ ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় এবং ভাইস প্রেসিডেন্ট জে বাইডেন নিউইয়র্কে ছিলেন।