হোয়াইট হাউসে জোলি-পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ১১ জানুয়ারি বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। মার্কিন বার্তা সংস্থাগুলো ওভাল অফিসে বুধবার এ দম্পতির উপস্থিতির খবর নিশ্চিত করেছে। এদিকে হোয়াইট হাউস কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোয়াইট হাউসের প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাত্ ও আলাপের জন্যই এ দম্পতি ওভাল অফিসে যান।হোয়াইট হাউস কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানা গেছে, বসনিয়ার গণহত্যা নিয়ে জোলি পরিচালিত সাম্প্রতিক ছবি ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি ছবির প্রদর্শনীর জন্যই ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ওয়াশিংটনে এসেছেন। পাশাপাশি তাঁরা ওভাল অফিসে এসেছিলেন যাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের সঙ্গে গণহত্যা প্রসঙ্গে কথা বলতে পারেন। জোলির ছবির গণহত্যার প্রসঙ্গ ছাড়াও নারীদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধও ওবামার আলোচনার বিষয় বলেই বার্তা সংস্থাগুলো জানিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এ তারকা দম্পতির এটাই প্রথম সাক্ষাত্ নয়। ঘূর্ণিঝড় ক্যাটরিনার কারণে বিধ্বস্ত নিউ অর্লিন্স রাজ্যের একটি অংশ পুনর্গঠনেও ২০০৯ সালে পিটের সঙ্গে কথা বলেছিলেন তিনি। উল্লেখ্য, ব্র্যাড পিট বারাক ওবামার একজন ভালো সমর্থকও বটে। দীর্ঘদিন থেকেই ওবামার বিভিন্ন কর্মকাণ্ডে সমর্থন দিয়ে আসছেন হলিউডের এই অভিনেতা।