হোয়াইট হাউসে ‘ধূম্রবোমা’ নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার রাতে ‘ডিসি দখল করো’ বিক্ষোভ চলাকালে হোয়াইট হাউসে ধূম্রবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ধূম্রবোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে।ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত চলছে। ঘটনার পরপরই হোয়াইট হাইসের বাইরে অবস্থানরত এক থেকে দেড় হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।সিক্রেট সার্ভিসের মুখপাত্র জর্জ ওজিলভি জানিয়েছেন, মিশেল ওবামার ৪৮তম জন্মদিন উপলক্ষে এ সময় প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি বন্ধুদের সঙ্গে হোয়াইট হাউসের বাইরে ছিলেন। জর্জ ওজিলভি আরও জানিয়েছেন, ওই ধূম্রবোমা অপসারণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।