হোয়াইট হাউসের দাওয়াতে লিন্ডসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের এ বছরের বার্ষিক নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন অঘটনঘটনপটীয়সী হলিউডের আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহান। এক খবরে কন্টাক্টমিউজিক এ তথ্য জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা বার্ষিক এই নৈশভোজে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন অংশের তারকা ও গুণীদের এ দাওয়াত পাঠিয়েছেন। নৈশভোজের এ অনুষ্ঠানটি শনিবার রাতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে ওয়াশিংটন পোস্টের কাছে লিন্ডসে লোহানের মুখপাত্র স্টিভ হনিগ নিশ্চিত জানিয়েছেন, লিন্ডসে হোয়াইট হাউসের এই সম্মানসূচক আমন্ত্রণ পেয়েছেন ও এ নৈশভোজে তিনি অংশ নেবেন।শার্লিজ থেরন, ভিয়োলা ডেভিস, রিজ উইদারস্পুন ও ‘দ্য হাঙ্গার গেম’ তারকা জোস হাচেরসনও হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এ বার্ষিক নৈশভোজে অংশ নেবেন বলে জানা গেছে।