হ্যাক হয়েছিল জ্যাকসনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে মাইকেল জ্যাকসনের সুরের ভুবনের যাবতীয় সম্পত্তি, অর্থাৎ তাঁর প্রকাশিত-অপ্রকাশিত সব গানই কিনে নিয়েছিল সনি মিউজিক প্লে-স্টেশন। মোটমাট অর্থমূল্য দাঁড়িয়েছিল ২৫ কোটি ডলারের মতো। সেখানে ছিল জ্যাকসনের অপ্রকাশিত গান ‘উইলডটআইডটঅ্যাম’ ও ‘কুইনস ফ্রিডি মার্কারি’ শিরোনামের গানগুলো। তবে গত বছরের এপ্রিলে হ্যাকাররা চুরি করেছিল সেই কালেকশনের কিছু গান। এটা জানাল বিবিসি। আশার কথা, জেমস মার্কস (২৬) ও জেমস ম্যাককরমিক (২৫) নামের দুই হ্যাকারকে পাকড়াও করা হয়েছে এরই মধ্যে। আগামী বছরের জানুয়ারিতে বিচারের মুখোমুখি হতে হবে তাঁদের। সনি মিউজিক এ পর্যন্ত জানাতে পারেনি কতগুলো গান চুরি হয়েছে জ্যাকসনের। নিউইয়র্ক ডেইলি নিউজ।