হ্যাকিং কেলেঙ্কারি: রেবেকা ব্রুকস অভিযুক্ত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনে আড়িপাতা এবং পুলিশি তদন্তে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত হয়েছেন নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস ও তাঁর স্বামী ঘোড়দৌড় প্রশিক্ষক চার্লি।অভিযোগে বলা হয়েছে, রেবেকা ব্রুকস পুলিশের তদন্তকাজে ব্যবহূত কম্পিউটারের সংগ্রহশালা (আর্কাইভ) থেকে তথ্য সরিয়ে দিয়েছেন। এই অপরাধে ব্রুকস ও তাঁর স্বামী ছাড়াও তাঁদের দুজন সহকারী, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মীকেও অভিযুক্ত করা হয়েছে।

ব্রুকস ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউজ অব দি ওয়ার্ল্ডে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের সবচেয়ে পঠিত সান পত্রিকারও প্রথম নারী সম্পাদক ছিলেন। ২০০৯ সালে অভিযোগ ওঠে, নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকেরা খবরের জন্য অন্যের টেলিফোনে আড়ি পাতেন। পুলিশ এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে। এ সময় ব্রুকসকে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।যুক্তারাজ্যের প্রধান আইন-বিষয়ক উপদেষ্টা এলিসন লেভিত বলেন, নিউজ অব দি ওয়ার্ল্ড ও সান পত্রিকার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং সরকারি কর্মচারীদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।ব্রুকসের স্বামী চার্লি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বন্ধু। দোষী সাব্যস্ত হলে এ ঘটনা মিডিয়া মোগল রুপার্ড মারডক ও ডেভিড ক্যামেরন দুজনের জন্যই বিব্রতকর হবে। রয়টার্স।