হ্যাটট্রিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২.১-১-৩-৩—এই বোলিং বিশ্লেষণই চমকে দেওয়ার মতো। তার ওপর ওই ৩ উইকেট যদি হয় পর পর তিন বলে? এই অবিশ্বাস্য কীর্তিটি অলক কাপালির। ‘অবিশ্বাস্য’ শব্দটা আবার প্রয়োজন হবে, যখন অলকের ওই হ্যাটট্রিকের স্পেলটা জানবেন—১.১-১-০-৩!টেস্ট ক্রিকেটের ১৩৩ বছরের ইতিহাসে হ্যাটট্রিকের সংখ্যা মাত্র ৩৭। বোলার-কুলের উজ্জ্বল সব নামের ভিড়ে ব্যতিক্রমই বলতে হবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিকে, ব্যাটসম্যানই যাঁর মূল পরিচয়। ১৭ টেস্টে অলকের লেগ স্পিনে উইকেট মাত্র ৬টি—এর ৩টিই ২০০৩ সালের ২৮ আগস্ট পেশোয়ারের ওই পড়ন্ত বিকেলে। ইনিংসের মাঝখানে এক ওভার করেছিলেন। শেষ দিকে আবার বল হাতে নিয়ে ওভারের শেষ দুই বলে আউট করলেন শাব্বির আহমেদ ও দানিশ কানেরিয়াকে—ডাবল উইকেট মেডেন! তাঁর পরের ওভারের প্রথম বলে উমর গুল—অলকের হ্যাটট্রিকেই শেষ হলো পাকিস্তানের প্রথম ইনিংস। টেস্ট ক্রিকেটে এত কম বলে (১৩) হ্যাটট্রিক নেই আর কারও। উৎপল শুভ্র