হ্যাটস অফ! (ভিডিও)
হ্যাট, চমত্কার সব হ্যাট। হ্যাট ছাড়া কি ২০১২ সাল চলতে পারে? গত বছরের উইলিয়াম ও মিডলটনের রাজকীয় বিয়ে নিয়ে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের মানুষ ব্যাপক কৌতূহলী ছিল। বিশেষ করে মিডলটন বিয়েতে কী পরবেন, তা নিয়ে ছিল সবার আগ্রহ। তবে নববধূ তাঁর পোশাক নিয়ে খুব বেশির রাগঢাক না করলেও হ্যাট নিয়ে ছিলেন নিশ্চুপ। আর সবাইকে চমকে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য।
গত শুক্রবার লন্ডন ফ্যাশন সপ্তাহের উদ্বোধন করতে সেখানে হাজির হয়েছিলেন উইলিয়াম ও তাঁর স্ত্রী মিডলটন। আর ওই ফ্যাশন শোতে নানা ধরনের বর্ণিল সব হ্যাটসহ বিভিন্ন বাহারি পোশাক প্রদর্শন করেন পোশাক ডিজাইনাররা। ওই পোশাকগুলোই ক্যাথরিন এবং উইলিয়াম আগামী ঋতুতে পরবেন বলে আয়োজকেরা মনে করছেন। হ্যাটের নতুন এই জনপ্রিয়তা রাজকীয় বিয়েতে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা নিরশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। ডিজাইনার জান্দ্রা রোডস বলেন, যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হ্যাটের প্রচলন ব্যাপক হারে বেড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের দিকে তাকালে দেখা যায় তাঁদের অধিকাংশ হ্যাট পরিহিত।আর এই হ্যাটের প্রচলন যুক্তরাজ্যের দ্বারাই প্রভাবিত বলে দাবি করা হচ্ছে। যুক্তরাজ্যের এই শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের চেয়ারম্যান হ্যারল্ড টিলম্যান বলেন, ফ্যাশন খাত যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতি বছর দুই হাজার ১০০ কোটি পাউন্ড জোগান দিচ্ছে। আর এটা যুক্তরাজ্যের রাসায়নিক খাত ও মোটর খাতের প্রায় দ্বিগুণ। রয়টার্স।