হ্যাভ আ নাইস ডে গ্রন্থাকারে প্রকাশিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রকাশ করেছে রুবাইয়ুল মোর্শেদের গ্রন্থ হ্যাভ আ নাইস ডে। গত শনিবার ঢাকায় ডেইলি স্টার কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর। এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ব্র্যাকের পরিচালক ফারুক আহমেদ, বিএএসআইএসের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ওয়াটারএইডের আবাসিক পরিচালক খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাসুদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেইলি স্টার-এ এক যুগ ধরে সুস্বাস্থ্যবিষয়ক সাপ্তাহিক জনপ্রিয় কলাম হ্যাভ আ নাইস ডের শিরোনামে প্রকাশিত লেখাগুলোর একটি বাছাই সংকলন এই বইটি। বিজ্ঞপ্তি।