হ্যামিল্টন টেস্ট: আরও একটি পরাজয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানের সম্মোহনী শত রান রক্ষা করতে পারল না তাঁর দলকে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টে ১২১ রানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টি-২০, ওয়ান ডে এবং টেস্ট—সব খেলায় হেরে দেশে ফিরছে সাকিবের দল। যদিও এই ১২১ রানের বিশাল ব্যবধানে পরাজয়ে বাংলাদেশ দলের পারফরমেন্স পুরোটা বোঝা সম্ভব নয়। আজ শুক্রবার টেস্টের শেষ দিনে সকালটা ভালোই শুরু করেছিলেন সাকিব ও মুশফিক। ভালো বলকে যথাযোগ্য সম্মান জানালেও খারাপ বলকে সীমানা পার করতে ভুল করেননি। অবশ্য শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ রাখতে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি সেভাবেই ফিল্ডিং সাজিয়েছিলেন। কিউই বোলারও সেভাবেই বল করেছেন। তবে সকালের প্রথম ১০ ওভার যেতেই খোলস ছেড়ে বেরোতে শুরু করেন অধিনায়ক সাকিব। গতকাল অবশ্য ২৫ বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। আজ মাত্র ৫৮ বল খেলেই সাকিব পৌঁছে যান অর্ধশত রানে। ক্রিস মার্টিনের এক ওভারে সাকিব ১৮ রান নেওয়ার পর ভেট্টরি তাঁকে সরিয়ে দিতে বাধ্য হন। কিন্তু ভেট্টরি নিজেও থামাতে পারেননি সাকিব-ঝড়। তাঁর পরের ওভারের প্রথম তিন বলে ১০ রান নিয়ে সাকিব ৫০ অতিক্রম করেন। সাকিব-মুশফিক জুটি যোগ করেন ৭৯ রান। ৪৫তম ওভারে টাফির বলে ব্যক্তিগত ২২ রানে আউট হন মুশফিক। এরপর মাহমুদউল্লাহ সঙ্গী হন অধিনায়কের। তখন মনে হচ্ছিল মাহমুদউল্লাহ যদি আগের ইনিংসটা আবার একবার খেলতে পারতেন! তাঁদের জুটি যেভাবে খেলছিল তাতে মাঝেমধ্যে যেন আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু জিতান প্যাটেলের বলে ব্যক্তিগত ৪২ রানে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। সঙ্গে সঙ্গে অনেকটাই শেষ হয়ে যায় বাংলাদেশের চতুর্থ ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। আর দলের ২৫২ রানে সাকিব আউট হতেই পরাজয় পৌঁছে যায় সময়ের অপেক্ষায়।সাকিবের রান ঠিক ১০০, খেলেছেন ১২৯ বল। মেরেছেন ১৫টি চার ও তিনটি ছয়। এরপর ৩০ রানের মধ্যেই গুটিয়ে যায় শেষ দুই উইকেট। বাংলাদেশ দলের পরিসংখ্যানের খাতায় যোগ হয় আরেকটি পরাজয়।ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের এম জে গুপটিল।স্কোর: নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৫৫৩/৭ (ইনিংসের সমাপ্তি ঘোষণা), গুপটিল ১৮৯, ম্যাককুলাম ১৮৫। দ্বিতীয় ইনিংস ২৫৮/৫ (ইনিংসের সমাপ্তি ঘোষণা)বাংলাদেশ: প্রথম ইনিংস ৪০৮, সাকিব ৮৭, মাহমুদউল্লাহ ১১৫।দ্বিতীয় ইনিংস ২৮২, সাকিব ১০০।ফলাফল: নিউজিল্যান্ডের কাছে ১২১ রানে পরাজিত বাংলাদেশ সূত্র: ক্রিকইনফো