হ্যালি বেরির বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা হ্যালি বেরির বাগদান হয়েছে। তাঁর অনামিকায় হীরা-পান্নাখচিত একটি আংটি পরিয়ে সম্প্রতি এই শুভ কাজটি সারেন অভিনেতা অলিভিয়ের মার্তিনেজ। ইউএস উইকলি সাময়িকীতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। ৪৬ বছর বয়সী এই ফরাসি অভিনেতা ডার্ক টাইড ছবিতে বেরির সঙ্গে অভিনয়ও করেছেন। হ্যালি বেরি এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। শুরুতে বাস্কেটবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেন তিনি। চার বছর পর ১৯৯৭ সালে তাঁদের ঘর ভেঙে যায়। ২০০১ সালে এরিক বেনেটকে বিয়ে করলেও দুই বছরের বেশি টেকেনি সেই সংসার। ওয়েবসাইট।