হ্যালি বেরির ‘না’ এবং ‘হ্যাঁ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের সিদ্ধান্তে নিজেই আহত বোধ করছেন হ্যালি বেরি। গত মার্চে ফরাসি অভিনেতা অলিভিয়ের মার্টিনেজের সঙ্গে বাগদান হওয়ার কথা নিশ্চিত করেছেন হ্যালি। অথচ এই অভিনেতার সঙ্গে দেখা হওয়ার আগে তিনি বলেছিলেন—আর বিয়ে নয়। এখন সেই সিদ্ধান্ত পাল্টে গেল। কেন যে এমন ঘোষণা দিয়েছিলেন! জনপ্রিয় মার্কিন টিভি অনুষ্ঠান এক্সট্রায় বললেন, ‘কে জানত এমনটা হবে? তাই কখনোই করব না—এমন কথা বলা ঠিক না।’ ২০১০ সালে ডার্ক টাইড ছবির শুটিং চলাকালে মার্টিনেজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। এর আগে গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটে হ্যালির। এই ঘরে নাহ্লা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে তাঁর। ব্যাং শোবিজ।