হয়রানির কমতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের অপব্যবহারে অনেক নিরপরাধ ব্যক্তি মামলায় জড়িয়ে যাচ্ছেন। অপরাধ তদন্তের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকলেও অধিকাংশ মামলায় তা মানা হচ্ছে না। আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা মামলার সঠিক তদন্ত না করেই আদালতে তদন্ত প্রতিবেদন দিচ্ছে। এতে নিরপরাধ ব্যক্তিও মামলায় আসামি হয়ে যাচ্ছেন। এ মামলাগুলোয় দেখা যায়, মাদক ব্যবসায়ীরা ব্যবহার করছেন ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস। এসব পরিবহনে নিরপরাধ যাত্রীরা হয়ে যাচ্ছেন মাদক মামলার আসামি। এ রকম ঘটনার মামলাগুলোর প্রতিবেদনে যাত্রীদের মাদক চক্রের সংঘবদ্ধ সদস্য বলে চিহ্নিত করা হয়ে থাকে। আদালতে যে পুলিশি প্রতিবেদন দেওয়া হয়, তাতেও একই অভিযোগে অভিযুক্ত আসামি করা হয়েছে। আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতেনাতে পুলিশ দ্বারা আটক হলে তাঁর আটক হওয়ার তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে অতিরিক্ত আরও সাত কার্যদিবস সময় পাবেন। বলা হয়, পুলিশ দ্বারা আটক হলে তদন্তের আদেশ জারির সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। আসমাদের মামলাটি তদন্ত করছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশন কর্মকর্তা মকবুল হোসেন বলেন, মাদকদ্রব্য আইনের মামলাগুলোর তদন্ত কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিয়ে থাকেন। যদি তাঁরা তা না করেন, তবে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, একটি গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে গাড়ির যাত্রীকেও আটক করে থাকেন। কিন্তু তদন্তে যদি যাত্রীর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়া যায়, তাহলে তাঁকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়ে থাকে।রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা আসমা আক্তার গত ৩১ মে রাতে মাতুয়াইলের স্বামীর বাসা থেকে ফিরছিলেন। সঙ্গে ছিল ১০ মাসের দুগ্ধজাত শিশু আলফিন আর বান্ধবী মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার পোশাকশ্রমিক। বান্ধবী মরিয়ম আসমা আক্তারের সঙ্গে তাঁর স্বামীর বাড়ি বেড়াতে এসেছিলেন। যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসমা তাঁর শিশুসন্তান ও বান্ধবীকে নিয়ে শেরেবাংলানগর বাবার বাসায় ফেরার উদ্দেশে একটি ট্যাক্সিক্যাবে ওঠেন। তাঁরা জানতেন না তাঁদের দুর্ভোগ নেমে আসছে। পুলিশ গাড়িটি আটক করার পর আসমা ও তাঁর বান্ধবীর সামনেই চালক গাড়ির পেছনের বক্স থেকে বহন করা ফেনসিডিল বের করে দেন। পুলিশ চালকের সঙ্গে শিশু আলফিনসহ আসমা ও তাঁর বান্ধবীকে থানায় নিয়ে যায় এবং এজাহারভুক্ত আসামি করে আদালতে চালান করে দেয়। ১ জুন থেকে আসমা তাঁর শিশুসন্তানকে নিয়ে কারাগারে আটক আছেন। রাজধানীর যাত্রাবাড়ী থানার ১(০৬)১০ নম্বর এ মামলার এজাহারে বলা হয়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্যাক্সিক্যাব আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ির চালক সোহরাব ট্যাক্সিক্যাবের পেছন থেকে মাদকদ্রব্য বের করে দেন। পুলিশ তা জব্দ করেন্তু পুলিশ তাঁদেরও আসামি করে আদালতে চালান দেয়। দুই দিনের রিমান্ড চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১ জুন থেকে আসমা তাঁর শিশুসন্তান নিয়ে কারাগারে আটক আছেন। পুলিশ বলছে, মামলার তদন্তের স্বার্থে তাঁদের অন্তরীণ রাখা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। মরিয়মের ৭৫ বছরের বৃদ্ধ মা লতা বেগম বলেন, ‘আসামি আসমা ও মরিয়ম ঘটনার শিকার। মেয়ে মরিয়মের গার্মেন্টসে চাকরিটা আর থাকল না। স্বামী মারা যাওয়ার পর এই মেয়েই পরিবারের হাল ধরেছে। এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। আমার কান্না পুলিশের অন্তরে পৌঁছেনি।’ সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন, কদমতলী থানার পুলিশ গত বছরের ১১ নভেম্বর একটি প্রাইভেটকার আটক করে। ওই প্রাইভেটকার থেকে পুলিশ বিয়ার উদ্ধার করে। যে গাড়িটি আটক করা হয়েছে, ওই গাড়িটি আবিদুর রহমান ঘটনার প্রায় তিন মাস আগে বিক্রি করে দেন। কিন্তু এজাহারে বলা হয়, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আবিদুর রহমান। পুলিশ তাঁকে আসামি করে মামলার অভিযোগপত্র দিয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি বিশেষ আইন। এ কারণে এসব মামলায় আসামিদের জামিনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তদন্ত করার জন্য আলাদা সেল গঠন করা উচিত। তাঁরা শুধু তদন্তই করবেন।