১ এপ্রিল থেকে রাত আটটার পর শপিং মল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালে বিদ্যুত্ সাশ্রয়ের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে রাত আটটার পর শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বুধবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয়ের এক সভায় নেওয়া এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। বিদ্যুত্ সাশ্রয় কর্মসূচি কার্যকর ও মনিটর করার জন্য সংশ্লিষ্ট সংস্থা গুলোকে নির্দেশ দিয়েছেন।বর্তমানে দেশে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুত্ চাহিদার বিপরীতে ঘাটতির পরিমাণ হচ্ছে এক হাজার ৮০০ মেগাওয়াট। সভায় সিদ্ধান্ত হয়, সেচ পাম্পগুলো রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত টানা বিদ্যুত্ পাবে।সভায় দেশের উত্তরাঞ্চলে সেচকাজে কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকেও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।সভায় বিপিসি জানায়, চলতি মৌসুমে প্রায় তিন লাখ ৬৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে। আগের বছর এর পরিমাণ ছিল তিন লাখ ৩৭ হাজার মেট্রিক টন। সরকারের বিদ্যুত্ সাশ্রয় পরিকল্পনায় সহায়তার জন্য বিপিসি অফপিক আওয়ারে কৃষকদের পানির পাম্প চালাতে উদ্বুদ্ধ করতে সচেতনতা কর্মসূচি পরিচালনার বিষয়ে প্রস্তাব করে।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে বর্তমানে চালু দুই লাখ ৪৬ হাজার বিদ্যুত্চালিত পাম্পের জন্য এক হাজার ৬৬৪ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এ ছাড়া রয়েছে ১৩ লাখ ডিজেল পাম্প। তবে এসব পাম্পে কী পরিমাণ ডিজেলের প্রয়োজন, মন্ত্রণালয় তা উল্লেখ করেনি। সরকার থেকে বিদ্যুতের পরিস্থিতি সহনীয় করতে অধিক বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে এরই মধ্যে সার কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।এ সময় কৃষি মন্ত্রণালয় এবং বিদ্যুত্ ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।