১ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন
ঢাকা থেকে কলকাতায় সরাসরি চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি আগামী ১ জুলাই থেকে পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশি জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে সময়সূচিতে এ পরিবর্তন আনা হচ্ছে। আজ বুধবার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।আগামী ১ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে প্রতি বুধবার ও শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটা ১০ মিনিটে ছাড়বে এবং কলকাতায় পৌঁছাবে বাংলাদেশ সময় ছয়টা ৪০ মিনিটে। আর কলকাতা থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার ট্রেনটি বাংলাদেশ সময় সকাল সাতটা ৪০ মিনিটে ছাড়বে এবং ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ভারতীয় কর্তৃপক্ষ উভয়স্থান থেকে অভিবাসনসংক্রান্ত পরীক্ষা করার সময় আধা ঘণ্টা কমিয়ে আনবে। এ কারণে ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস দেরিতে ছাড়তে পারবে এবং আগেই ঢাকায় পৌঁছাবে।