১ ডিসেম্বর সিলেটে বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাক নদে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণে ভারতের চুক্তির প্রতিবাদে আগামী ১ ডিসেম্বর সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এ ঘোষণা দেন। এ লক্ষ্যে দলটি ২৫ নভেম্বর থেকে উপজেলাগুলোতে প্রচার চালাবে।প্রসঙ্গত, বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুেকন্দ্র নির্মাণে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। গত ২২ অক্টোবর চুক্তিটি সই হয় দিল্লিতে। এ ধরনের চুক্তি করার আগে বাংলাদেশকে জানানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানেনি ভারত।মণিপুর সরকার এবং প্রকল্পের অন্যতম অংশীদারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি গত শুক্রবার এ খবর জানিয়েছে। আর হাইড্রোওয়ার্ল্ডডটকম নামের একটি ওয়েবসাইট বলেছে, যৌথ বিনিয়োগ প্রকল্পে জাতীয় জলবিদ্যুত্ নিগমের (এনএইচপিসি) ৬৯, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুত্ সংস্থার (এসজেভিএন) ২৬ এবং মণিপুর রাজ্য সরকারের ৫ শতাংশ মালিকানা থাকবে।এনএইচপিসির ওয়েবসাইটে বলা হয়, দিল্লিতে গত ২২ অক্টোবর টিপাইমুখ বহুমুখী প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় বিদ্যুত্মন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও মণিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোবি সিং।২০১০ ও ২০১১ সালে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ ঘোষণায় মনমোহন সিং অঙ্গীকার করেছিলেন, টিপাইমুখে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়।আজকের সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলেছিলেন বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না ভারত। ওই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত একতরফা এ চুক্তি করে। আওয়ামী সরকারের ভারতপ্রীতির কারণে দেশ আজ ধ্বংসের মুখে। এ অবস্থায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। হরতালের পর আরও কঠোর কর্মসূচি দিয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত হরা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে গতকাল সোমবার রাত পর্যন্ত টিপাইমুখের প্রকল্প সম্পর্কে বাংলাদেশকে কোনো তথ্য জানায়নি ভারত। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমরা ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার আশা করেছিলাম, কিন্তু তা পাইনি।’সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।