১ নভেম্বর থেকে রাজধানীতে হকার উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, রাজধানীর যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধ দখলদার ও হকার উচ্ছেদের অভিযান আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করলে সাময়িকভাবে ঢাকা মহানগরের যানজট কিছুটা নিরসন হবে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে কোরীয় প্রতিষ্ঠান ইডিসিএফের অপারেশন বিভাগের পরিচালক তায়ে সু কিম সাক্ষাৎ করতে যান। সাক্ষাতৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।সাক্ষাত্কালে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম ইফতেখার হায়দার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামসুল আলম ও বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টি এ চৌধুরী উপস্থিত ছিলেন।—বাসস