১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বকাপ ক্রিকেটের ফিকচার বিবেচনায় রেখে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। বাংলাদেশের খেলার দিন ও তার পরের দিন কোনো পরীক্ষা রাখা হয়নি। শিক্ষার্থীরা যাতে বিশ্বকাপ কিকেট খেলা দেখার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩ মার্চ কোয়ার্টার ফাইনাল শুরু আগেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে।প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেট-২০১১ আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ এবারের বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক।