১০ ও ১১ জুলাই ছাত্রলীগের জাতীয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১০ ও ১১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ ব্রিফিংয়ে সম্মেলনের এ তারিখ ঘোষণা করা হয়। সংবাদ ব্রিফিংয়ে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।সাড়ে পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এ সম্মেলন দুই বছর পরপর হওয়ার কথা রয়েছে।