১০ জনের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নত্র বাতিল হওয়া ১৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ১০ জন প্রার্থী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শাহীনা খাতুন, ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শাহীন আখতার, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের শহিদ আলম, ৩ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তার, ১২ নম্বর ওয়ার্ডের সরিফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের ইমতিয়াজ হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সামশুল আলম, ৬ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের মইফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের আবু ্বাক্কার, ১৫ নম্বর ওয়ার্ডের আবদুল গাফ্ফার, সিরাজুল ইসলাম ও ওমর ফারুক এবং ১৯ নম্বর ওয়ার্ডের তৌহিদুল হক।