১০ জেলায় নতুন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশ জারি করা হয়।নতুন ডিসিদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপসচিব অনল চন্দ্র দাসকে পিরোজপুর, ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমানকে ভোলা, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. নূরুল ইসলামকে গাজীপুর, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জাফর উল্লাহকে নাটোর, সরকারি মুদ্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে শেরপুর, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের (পর্যায়-২) উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারকে সাতক্ষীরা, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কে এম তারিকুল ইসলামকে বান্দরবান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খাজা আব্দুল হান্নানকে ঝিনাইদহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার মাহমুদকে বগুড়া এবং সড়ক বিভাগের উপসচিব শাহ আলমকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।অন্যদিকে যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে ছয়জনকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এখন পর্যন্ত বাকিদের বদলি করা হয়নি।