১০ জেলায় নতুন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন জেলা প্রশাসকদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হককে গাইবান্ধায়, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব মনিন্দ্র কিশোর মজুমদারকে হবিগঞ্জে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাখাওয়াত হোসেনকে ঝালকাঠিতে, নজরুল ইনস্টিটিউটের সচিব মঈনুদ্দীন আহমেদকে রাজবাড়ীতে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মো. শুকুর আলীকে বাগেরহাটে, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসানকে মৌলভীবাজারে, চট্টগ্রামের আরপিএটিসির উপপরিচালক মোহাম্মদ ইয়াসিনকে জয়পুরহাটে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল হাসান বাদলকে মুন্সিগঞ্জে, সংসদীয় উপনেতার একান্ত সচিব মো. হাসানুজ্জামানকে ফরিদপুরে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হককে নওগাঁয় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে, এসব জেলার বর্তমান প্রশাসকদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। আরেক আদেশে বিদ্যুত্ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব করা হয়েছে।