১০ ট্রাক অস্ত্র আটক: চোরাচালান মামলায় রেজ্জাকুল ছয় দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিইউএফএল জেটিতে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলায় এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ মঙ্গলবার তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আবেদন করে। বিচারক ওসমান গণি ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল জেটিতে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এসব অস্ত্র আনা হয়েছিল বলে ইতিপূর্বে এ মামলার একাধিক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।