১০ ট্রাক অস্ত্র মামলা: রেজ্জাকুল তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের মহানগর হাকিম আজিজুল হক রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস করা হয়। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাকে পুলিশ বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে। ওই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি আলাদা মামলা হয়েছে।